Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Friday, September 19, 2014

একটি কাল্পনিক গল্প !

[ এই লিখাটি সম্পূর্নরুপে মস্তিস্কপ্রসূত। কোন রাজনৈতিক ঘটনার সাথে মিল খুঁজে পেলে লেখক দ্বায়ী নয়]

আমি একজন মানুষ, তবে সংখ্যালঘু। আমাদের নিয়ে এই দেশে বিশাল রাজনীতি চলে। এই দেশে যদিও সংখ্যালঘুদের কোন দল নেই, কিন্তু বেশ কয়েকটি ইসলামী দল আছে। থাকবে নাই বা কেন? ইসলামে যদিও গণতন্ত্র কিংবা নারীনেতৃত্ব হারাম, তবুও ইসলামকে পুঁজি করে এই দেশের ধর্মভীরু মানুষের সমর্থন আদায় করা যায়। যদিও কমবেশি সবাই-ই আমাদের বাড়িঘরে আগুন দেয়, সম্পদ লুট করে কিন্তু কেউ কেউ উপরে উপরে মিষ্টি কথা বলে আমাদের সমীহ আদায় করে। আমরা যারা সংখ্যালঘু তারা অধিকাংশই একটি বিশেষ দলের সমর্থন করি। এই সমর্থন কোন লাভের আশায় নয়, হয়তো কিছুটা কম ক্ষতির আশায়...