Showing posts with label বিজ্ঞান. Show all posts
Showing posts with label বিজ্ঞান. Show all posts

Wednesday, April 20, 2022

অমরত্বের সন্ধানে ...

"জম্মিলে মরিতে হইবে, অমর কে কোথা কবে?" মাইকেল মধুসূদন দত্তের এই কবিতার লাইন আমাদের প্রত্যাহিক জীবনে ধ্রুবসত্যের মত। যা কিছু জীবিত, তার মৃত্যু অবধারিত! কিন্তু আসলেই কি তাই? 

ই-সিগারেট বা ভেপিং!

সম্প্রতি আফগানিস্তানের ক্রিকেটার আহমাদ শেহজাদ মাঠে ভেপিং (ই-সিগারেট পান) করে আলোচনায় এসেছেন। এই ভেপিং বা ই-সিগারেট জিনিসটা নিয়ে আমাদের বেশির ভাগেরই জ্ঞান সীমিত। নামের সাথে যেহেতু সিগারেট যুক্ত আছে, তাই বেশির ভাগেরই ধারণা, এটিও নিশ্চয়ই সিগারেটের মতই ক্ষতিকারক হবে। ই-সিগারেট কি সাধারণ তামাকজাত সিগারেটের মত ক্ষতিকারক কিনা তা একটু পরেই আলোচনা করব। তার আগে কিছু গর্ব করার মত তথ্য দেই!!! তামাক বাংলাদেশের একটি অর্থকরী ফসল। পৃথিবীর মোট তামাকের ১.৩% বাংলাদেশে উৎপাদিত হয়। উৎপাদনের পরিমাণ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে ১২তম (তথ্যসুত্র-https://bit.ly/3uxzap2)। আমরা যেন এই র‍্যাংকিং-এ পিছিয়ে না যাই, তাই আমাদের নীতিনির্ধারকরাও সতর্ক। এ উন্নয়ন ও বৈদেশিকমুদ্রা লাভের খাতটি নিয়ে তারা অহেতুক বেশি কথা বলেন না। কথা-বার্তা বেশি বললেইতো লোকে উল্টাপাল্টা প্রশ্ন তুলবে! এছাড়াও গতবছর ১৫৩ জন সাংসদ এক হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যেন বাংলাদেশে ই-সিগারেট বৈধ করা না হয় (তথ্যসূত্র - https://bbc.in/3rFmZ7P)। দেশের ও দশের জন্য উনারা এত ভাবেন, এটা বুঝতে পেরে আমার আবেগে কান্না চলে এসেছিল। আচ্ছা, ভেবে দেখুন, ই-সিগারেট জনপ্রিয় হয়ে গেলে, তামাকের উৎপাদন কমে গিয়ে, আমাদের র‍্যাংকিং খারাপ হয়ে যাবে না?

Sunday, November 30, 2014

হারিয়ে যাওয়া মানব প্রজাতি !

পৃথিবীতে ব্যাঙ আছে প্রায় সাড়ে ৬ হাজার প্রজাতির, কাকঁড়া আছে প্রায় ৭ হাজার প্রজাতির, বানরও আছে প্রায় ২৬০ প্রজাতির, আরো আছে হাজার প্রজাতির পাখি, পোকা-মাকড় ইত্যাদি। আমরা মানুষ বা Humans-রা hominidae বা great apes ফ্যামিলির অন্তর্ভুক্ত। এই ফ্যামিলিতে মানুষের সাথে আরো আছে Chimpanzees, Orangutans এবং Gorillas। এদেরও প্রত্যেকটির দুটি করে মোট ৬টি প্রজাতি আছে। কিন্তু আমাদের অর্থাৎ humans-দের প্রজাতি মাত্র একটি, সেটি হল Homo sapiens।

মনে কখনো প্রশ্ন জাগে কি, আমরা কেন একা? বিবর্তনের ইতিহাসে সবসময়ই কি একাই ছিলাম আমরা? নাকি আমাদের মত অন্য মনুষ্য প্রজাতিও ছিল?

Saturday, November 8, 2014

Ring Species, a lively proof of Evolution!

"Ring Species" might be one of the best example of how new species are originated and diversified. For instance, in northern California only one type of salamander are found.

Saturday, September 20, 2014

মানুষের জিনবিন্যাস (Genetic Sequence) নিয়ে একটি গল্প !

গল্পটা লিডিয়া ফেয়ারচাইল্ড নামে এক ব্রিটিশ নারীর। লিডিয়ার গর্ভে যখন তার তৃতীয় সন্তান তখন তার স্বামী, জেমি টাউনসেন্ড-এর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এর কিছুদিন পরে লিডিয়া তার প্রাক্তন স্বামীর কাছ থেকে তার এবং তার সন্তানদের ভরনপোষণ পাবার লক্ষ্যে আদালতে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে, আদালত লিডিয়ার সন্তানেরা যে তার প্রাক্তন স্বামীর-ই সন্তান, সেই প্রমাণ চায়। ডিএনএ নমুনায় সরাসরি প্রমাণিত হয় যে, টাউনসেন্ডই তাদের পিতা। কিন্তু গন্ডগোল বাঁধে অন্যখানে ! ডিএনএ টেস্টের ফলাফল অনুযায়ী লিডিয়া যাদেরকে নিজের সন্তান বলে দাবী করছিল, তারা তার সন্তান নয় বলে প্রমাণিত হয় !!!

Friday, September 19, 2014

হোমিওপ্যাথি, বিজ্ঞান নাকি বিশ্বাস?

হোমিওপ্যাথি ! আমার আশংকা আমার বন্ধুবান্ধব এবং পরিচিতদের শতকরা ৯০ ভাগই একে চিকিৎসাশাস্ত্রের আরেকটি বিজ্ঞানভিত্তিক শাখা বলে ভুল করেন। হ্যাঁ, হোমিওপ্যাথি সায়েন্স বটে, তবে তা হল সিওডো-সায়েন্স (pseudoscience)। সিওডো-সায়েন্স বলতে এমন কোন প্রথা, নিয়ম বা প্রচলিত ব্যবস্থাকে বোঝায়, যা বিজ্ঞানের মোড়কে উপস্থাপন করা হয় কিন্তু তার আদতে কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।