এই শহরের সড়ক নামক শ্মশানে,
ক্ষণিকের উল্লাসে, প্রচন্ড আক্রোশে,
জ্ঞানহীন-নিকৃষ্ট, নির্বোধ চালকরূপী দানব
খেয়ালের বশে থেতঁলে দেয় মগজ,
জ্ঞানী-গুনী, বিজ্ঞানীর, অনাগত আগামীর…
শত শোষকের শত অন্যায়, শত অবিচার
কতকাল চাপা থাকে ইস্পাতের চাদরে?
ক্ষণে ক্ষণে ফেটে পড়ে বিকট বিস্ফোরণে,
শত প্রাণ পুড়ে যায়, নরকের আগুনে!
হয় না কাফন, হয় না দাফন,
অহেতুক খুঁজে না লাশ কেউ,
ছিন্ন-বিচ্ছিন্ন, বিভৎস, মাংসপিন্ডের ভাগাঁড়ে!
এইতো সেদিনও, উন্নয়নের ভারে,
অজানা কারো খাম-খেয়ালি ভুলে
উড়ালসেতুর উড্ডায়মান ইটে,
মরে গেছে, পিতা কারো।
রক্তের ফিকনিতে তবু রঙ্গিন হয়নি
ধূলোর ধূসর, মিরপুর সাড়ে এগারো।
আমি নিরীহ এক, বিদ্রোহী নই, শান্তিপ্রিয়
শাসনের ভারে, আর নানাবিধ চাপে
বিপ্লবী মনটাই গেছে মরে …
নির্বিকারে আমি মেনে নিয়েছি তাই,
এই কসাই, ওই জল্লাদ আমার ভাই
এই মৃত্যু উপত্যকাই আমার দেশ,
আর এখানেই, এভাবেই, একদিন আমার শেষ।
Proyash's Blog
Tuesday, June 7, 2022
এই মৃত্যু উপত্যকাই আমার দেশ!
Wednesday, April 20, 2022
অমরত্বের সন্ধানে ...
"জম্মিলে মরিতে হইবে, অমর কে কোথা কবে?" মাইকেল মধুসূদন দত্তের এই কবিতার লাইন আমাদের প্রত্যাহিক জীবনে ধ্রুবসত্যের মত। যা কিছু জীবিত, তার মৃত্যু অবধারিত! কিন্তু আসলেই কি তাই?
প্রধানমন্ত্রী (পিএম) ফেলোশিপ
ই-সিগারেট বা ভেপিং!
সম্প্রতি আফগানিস্তানের ক্রিকেটার আহমাদ শেহজাদ মাঠে ভেপিং (ই-সিগারেট পান) করে আলোচনায় এসেছেন। এই ভেপিং বা ই-সিগারেট জিনিসটা নিয়ে আমাদের বেশির ভাগেরই জ্ঞান সীমিত। নামের সাথে যেহেতু সিগারেট যুক্ত আছে, তাই বেশির ভাগেরই ধারণা, এটিও নিশ্চয়ই সিগারেটের মতই ক্ষতিকারক হবে। ই-সিগারেট কি সাধারণ তামাকজাত সিগারেটের মত ক্ষতিকারক কিনা তা একটু পরেই আলোচনা করব। তার আগে কিছু গর্ব করার মত তথ্য দেই!!! তামাক বাংলাদেশের একটি অর্থকরী ফসল। পৃথিবীর মোট তামাকের ১.৩% বাংলাদেশে উৎপাদিত হয়। উৎপাদনের পরিমাণ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে ১২তম (তথ্যসুত্র-https://bit.ly/3uxzap2)। আমরা যেন এই র্যাংকিং-এ পিছিয়ে না যাই, তাই আমাদের নীতিনির্ধারকরাও সতর্ক। এ উন্নয়ন ও বৈদেশিকমুদ্রা লাভের খাতটি নিয়ে তারা অহেতুক বেশি কথা বলেন না। কথা-বার্তা বেশি বললেইতো লোকে উল্টাপাল্টা প্রশ্ন তুলবে! এছাড়াও গতবছর ১৫৩ জন সাংসদ এক হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যেন বাংলাদেশে ই-সিগারেট বৈধ করা না হয় (তথ্যসূত্র - https://bbc.in/3rFmZ7P)। দেশের ও দশের জন্য উনারা এত ভাবেন, এটা বুঝতে পেরে আমার আবেগে কান্না চলে এসেছিল। আচ্ছা, ভেবে দেখুন, ই-সিগারেট জনপ্রিয় হয়ে গেলে, তামাকের উৎপাদন কমে গিয়ে, আমাদের র্যাংকিং খারাপ হয়ে যাবে না?